নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

সরকারি সফর আলী কলেজের নবীনবরণ ও এমপি আজাদকে সংবর্ধনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৪, ২২ নভেম্বর ২০২৬

সরকারি সফর আলী কলেজের নবীনবরণ ও এমপি আজাদকে সংবর্ধনা

আড়াইহাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরকারি সফর আলী কলেজের ২০২৬ বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে সংবর্ধনা ও ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

‎‎নবীনবরণ ও সংবর্ধনা শেষে জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। মঞ্চ মাতান নগর বাউল জেমস, অর্ক ব্যান্ডের হাসান ও জেফার রহমান। ‎রবিবার (২২ নভেম্বর) সরকারি সফর আলী কলেজ মাঠে কলেজ শাখা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। ‎‎সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এছাড়া সরকারি সফর আলী কলেজের উপাধ্যক্ষ ড. মো. মাকসুদুল হক, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা, শিক্ষানুরাগী ও সমাজসেবক খন্দকার নাঈমা নুসরাত জিনিয়া এবং ফাউন্ডেশনের সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক আনিকা ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও আড়াইহাজার বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎‎আয়োজকরা জানান, এমপি নজরুল ইসলাম আজাদের ছোট ভাই মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে আড়াইহাজারে প্রথমবারের মতো সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে নবীনবরণ ও ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস, অর্ক ব্যান্ডের হাসান ও জেফার রহমান সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত শিক্ষার্থীরা।

‎‎নবীনবরণ ও কনসার্টকে ঘিরে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন