নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হ্যাপি ক্লাস পার্টি উদযাপন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৭, ২৪ নভেম্বর ২০২৬

বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হ্যাপি ক্লাস পার্টি উদযাপন

‎উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জের বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ক্লাসের শিক্ষার্থীদের ‘হ্যাপি ক্লাস পার্টি’। ‎

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।

‎‎বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর সিএনজি শ্রমিক কমিটির সভাপতি মো. পাপ্পু আহমেদ এবং ম্যানেজিং কমিটির সদস্য নাদিয়া আক্তার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারসহ অন্যান্য শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।

‎‎সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় উপহার। সবশেষে শিশুদের নিয়ে কেক কেটে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন