নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ’র সমাধিসৌধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৪২, ৫ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ’র সমাধিসৌধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

আজ বুধবার (৫ এপ্রিল). নারায়ণগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণ এবং  পর্যটন বিকাশের লক্ষ্যে সোনারগাঁও, নারায়ণগঞ্জে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ এর সমাধিসৌধ   পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

পরিদর্শনকালে তিঁনি সংশ্লিষ্ট পুরাকীর্তিগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং দর্শনার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন এবং স্থাপনা যাতে  প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষণ করা হয় সে লক্ষ্যে যাচাই-বাছাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তিঁনি আরো বলেন যে, নারায়ণগঞ্জের ঐতিহ্য সংরক্ষণে জেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে এবং এসব স্থাপনাকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।এই সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সিফাত উদ্দিন (সার্বিক) সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন