নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শ্রমিকের ন্যায্য অধিকার বুঝিয়ে দিন, বাঁচার মতো বাঁচতে দিন : মো. সজিব আহম্মেদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৯, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৩০, ৩০ এপ্রিল ২০২৬

শ্রমিকের ন্যায্য অধিকার বুঝিয়ে দিন, বাঁচার মতো বাঁচতে দিন : মো. সজিব আহম্মেদ

‎১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ মহান দিবস উপলক্ষ্যে সকল মেহনতি শ্রমিকদেরকে প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃসজিব আহম্মেদ। 

‎‎এক বিবৃতিতে মোঃসজিব আহম্মেদ গণমাধ্যমকে জানান ‘১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা উপযুক্ত শ্রমের মূল্য ও দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করলে পুলিশের গুলিতে অনেক শ্রমিক হতাহত হয়। তাদের আত্মত্যাগের ফলেই দৈনিক ৮ ঘন্টা কর্মঘন্টা হিসেবে প্রতিষ্ঠিত হয়। যুগ যুগ ধরে সারাবিশ্বে শ্রমিকরা বঞ্চিত ও লাঞ্ছিত। দিনের পর দিন শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লড়াই করে যাচ্ছেন।

‎‎আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিশ্বের সকল শ্রমজীবী ভাই ও বোনদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা এবং তাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের শ্রম ও ঘামেই গড়ে উঠেছে আজকের সভ্যতা। আপনাদের অধিকারের জন্য লড়াই সবসময় অনুপ্রেরণা যোগাবে। 
‎‎সকল প্রতিষ্ঠানের মালিকদের কাছে অনুরোধ রাখছি যে, আপনারা শ্রমিককে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিন ও বাঁচার মতো বাঁচতে দিন’।

 

আরও পড়ুন