শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৩, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১৪, ২১ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাইলো শাখা কার্যালয়ে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত কমিটির সংগঠনের সম্পাদক জাহিদ হাসান লিপু, অনুষ্ঠানের মূল সমন্বয় ও সার্বিক আয়োজনে ছিল সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা উপ-নির্বাচন কমিটি। এতে নব-নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম রিপন ও সাধারণ সম্পাদক শাহ আলম হীরা সহ সংগঠনের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ উন্নয়ন ও শ্রমিক স্বার্থ রক্ষায় বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ও রাজনীতিবি সমাজসেব বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহবায়ক টি এইচ তোফা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, নাসিক ৫ নং ওয়ার্ড কমিনিটি পুলিশিংয়ের সভাপতি ও থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আহসান মুন্সী, পাঁচ তারা সংসদের সভাপতি আলী আকবর খান, আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সদস্য সিদ্দিক মাদবর, আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার সাবেক সভাপতি নাসির মহাজন।
বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সভাপতি জসিম উদ্দিন, নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল,নাসিক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং পরিবহন শ্রমিকদের কল্যাণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে কাজ করার আহ্বান জানান।