শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৯, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৯, ৬ অক্টোবর ২০২৬
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল চারটায় শহরের কালীবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্ট এই অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা ও মহানগরের ৪০টি মন্ডপে ২০হাজার করে ৮ লাখ টাকা আর্থিক অর্থ মন্ডপ কর্তৃপক্ষের কাছে তুলে দেন।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনসহ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।