নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

কোনো ওসমান সম্রাটকে নারায়ণগঞ্জের নেতৃত্ব দিতে দেয়া হবে না : সাহেদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৮, ২৭ অক্টোবর ২০২৬

কোনো ওসমান সম্রাটকে নারায়ণগঞ্জের নেতৃত্ব দিতে দেয়া হবে না : সাহেদ

নারায়ণগঞ্জ মহানগরকে মাদক, কিশোর গ্যাং ও অনৈতিক কর্মকাণ্ডমুক্ত করার অঙ্গীকার করে মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, নারায়ণগঞ্জে কোনো মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের স্থান হবে না। যুবসমাজকে শক্তিতে রূপান্তরিত করতে এবং তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করতে মহানগর যুবদল কাজ করবে।

তিনি বলেন, কিছু মাদক কারবারি দেশের বাইরে থেকে উসকানি ও অর্থায়নের মাধ্যমে নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি মনে করেন। অন্য জেলা থেকেও বিভিন্নভাবে লোকজনকে নারায়ণগঞ্জে আনা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

‎এসব কর্মকাণ্ডে জড়িতদের উদ্দেশে সাহেদ আহমেদ বলেন, যারা চোরের মতো দেশের বাইরে পালিয়ে যায়, তারা নারায়ণগঞ্জের নেতৃত্ব দেবে কীভাবে? নারায়ণগঞ্জের নেতৃত্ব দিতে হলে বুকের তাজা রক্ত দেওয়ার মতো সৎ সাহস থাকতে হবে। 

আমাদের জেল খাটানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, নানা ধরনের অত্যাচার করা হয়েছে। তারপরও আমরা রাজপথ ছাড়িনি। আমি স্পষ্টভাবে বলতে চাই, চাষাড়ার বুকে কোনো ওসমান সম্রাটকে নারায়ণগঞ্জের নেতৃত্ব দিতে দেওয়া হবে না।

‎‎মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শেষে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

‎‎এ সময় সাহেদ আহমেদ আরও বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে, নারায়ণগঞ্জ মহানগরে কোনো মাদক ব্যবসা চলতে দেব না, কোনো কিশোর গ্যাং থাকতে দেব না এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটতে দেব না।  

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কথা ও কাজের মাধ্যমে নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমিও অঙ্গীকার করতে চাই, এই নারায়ণগঞ্জ হবে তারেক রহমানের নারায়ণগঞ্জ, কিশোর গ্যাংমুক্ত নারায়ণগঞ্জ।

‎‎এছাড়াও তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, বিভিন্নভাবে অর্থায়ন করে একটি পক্ষ যুবদলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মাদক ব্যবসা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের মহানগর যুবদলে কোনো স্থান দেওয়া হবে না।

‎‎যুবসমাজের উন্নয়ন প্রসঙ্গে সাহেদ আহমেদ বলেন, নারায়ণগঞ্জের যুবশক্তি, তরুণ সমাজ ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে চায় মহানগর যুবদল। যুবসমাজকে কীভাবে শক্তিতে রূপান্তরিত করা যায়, তাদের দক্ষতা বাড়ানো যায় এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

‎‎তিনি বলেন, ওসমান পরিবার ও ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র আমাদের দমিয়ে রাখতে পারেনি। আমাদের কোনো ব্যক্তিগত শত্রু নেই। আমাদের শত্রু হচ্ছে ওসমান পরিবার ও ফ্যাসিস্ট হাসিনা। এর বাইরে যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করে, তারা ষড়যন্ত্রকারী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন