নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই, শোক

প্রকাশ: ১৬:৩৮, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪২, ২১ অক্টোবর ২০২৬

অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই, শোক

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন মারা গেছেন।

তিনি স্বপন পোদ্দার নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টা ২৫ মিনিটে শহরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।

বুধবার সকাল সোয়া ৮টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে জানাজা শেষে তাঁকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তাঁর এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে অন লাইন নিউজ পোর্টাল পজিটিভ নারায়ণগঞ্জ। 

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তাঁর নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন