নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

কেন্দ্রীয় জাসাস নেতা নাসির এর মাতার মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫০, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫১, ২৬ অক্টোবর ২০২৬

কেন্দ্রীয় জাসাস নেতা নাসির এর মাতার মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসির এর মাতা মরিয়ম বেগম অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন