নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

স্বপ্নের নারায়ণগঞ্জের উদ্যোগে কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪২, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫৪, ১৬ অক্টোবর ২০২৬

স্বপ্নের নারায়ণগঞ্জের উদ্যোগে কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

‎‎গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশীয় খেলাধুলার প্রসারে সামাজিক সংগঠন ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

‎‎প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নারায়ণগঞ্জ জালকুড়ি কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কেরানীগঞ্জ গুন্ডা ইউনিয়ন কাবাডি দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

‎‎স্বপ্নের নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান ও বিএনপি নেতা হাজী কামাল।

‎‎এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগর, মিনহাজ মিঠু, বাদশা খান, আশিকুর রহমান অনি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আসলাম মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎‎গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন