নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাবে ‘কনভেনর কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৬’  উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাবে ‘কনভেনর কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৬’  উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের স্নুকার রুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শনিবার সন্ধ্যায় শুরু হয়েছে ‘কনভেনর কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৬’।

স্নুকার উপ-কমিটি’র আহ্বায়ক ও টূর্নামেন্টের উজ্জল হোসেন-এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও শট নিয়ে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব এম. সোলায়মান বলেন, ‘নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।

এমন সুন্দর আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের ক্রীড়াঙ্গন আরও মুখরিত হবে বলে আমি আশাবাদী।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উজ্জ্বল হোসেন টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, উপ-কমিটি’র উপদেষ্টা মোঃ জহির আহমেদ সোহেল, মোঃ বিল্লাল হোসেন মাহবুবুর রশীদ জুয়েল, সহযোগী আহ্বায়ক আব্দুল্লাহ আল হোসেন বাপ্পাী, সদস্য- ইঞ্জিঃ হোসেইন মোহাম্মদ তৌহিদ, জাব মোহাম্মদ আল সাইফ (রিয়াদ), রেজা পাহলভী, মেহেদী হাসান দিপন, সনজিৎ সাহা, রতন কুমার সাহা, রাশেদ আহমেদ, মোঃ আসাদুজ্জামান শামীম, মুনতাসির মঈন, মোঃ উলি উল্লাহ, মোঃ ফারুক হোসেন রিপন, মোঃ রাসেল, মোঃ জহিরুল ইসলাম, সাব্বির আহমেদ, রেজওয়ানুর রহমান, নুরুদ্দিন আহমেদ (জিতু), মোঃ আবু বকর সিদ্দিক, ক্লাবের সদস্য ও সদস্যপরিবার সহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন