শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০১, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১০, ১২ অক্টোবর ২০২৬
নারায়নগঞ্জ সদর উপজেলা ইউএনও গোল্ডকাপ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টেবর) সকালে সদর উপজেলার কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ক্রিয়া সংস্থার আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন, খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভেনু ভিত্তিক দায়িত্ব বন্টনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা গৃহিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিস এস এম ফয়েজ উদ্দিন বলেন, এই খেলায় সাতটি ইউনিয়ন ও একটি ফুটবল ক্লাব সহ মোট আটটি দল অংশগ্রহণ করবেন।
সাতটি ইউনিয়নের ৭ জন চেয়ারম্যান দলের দায়িত্ব পালন করবেন। প্রতিটি খেলা নক আউট সিস্টেম। প্রতিটি দলকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলার সামগ্রী উপহার দেওয়া হবে। সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ তৈরি করা হবে। প্রতিটি ইউনিয়নে একজন করে লাইসেন্সধারী প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।
প্রতিটি ইউনিয়নে একটি করে ড্রেসিংরুম ব্যবস্থা করা হবে। খেলায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাআর্ট, সাতার, ভলিবল, টেবিল টেনিস খেলার ব্যবস্থা রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি সম্পৃক্ত থাকা অতি জরুরী। এই প্রতিযোগিতা শিক্ষার্থীর মাঝে শৃঙ্খলা বোধ হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। এছাড়াও এই সুন্দর আয়োজনের মাধ্যমে সেরা খেলোয়াড়দের বাছাই করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সহ ক্রীড়া ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।