নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরুষ্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরুষ্কার বিতরণ

রূপগঞ্জে গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। 

এ সময় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, গেনকি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক তন্ময় খান শাকিল, নাহিদ হাসান কাউসার, হাজী আবদুল বাসেদ, আকিব সাউদ,হাজী আজিজুল হক,আবদুল ওয়াদুদ, হাজী মোলজার হোসেনসহ অনেকে। 

খেলায় বরাব সূর্য তরুণ সিনিয়র একাদশ কে ১/০ গোলে বরাব ইয়াং স্টার একাদশ পরাজিত করেন। টুর্নামেন্টটির খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন,মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে  ও জাপানি ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এমন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন