শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৮, ৪ অক্টোবর ২০২৬
বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়নের বাজুরবাগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় লাল দল ৩-১ গোলে নীল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নীল দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রবিবার (৪ অক্টোবর) রাত ৮টায় বাজুরবাগ এলাকায় খলিল মেম্বারের বাড়িসংলগ্ন মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মো. আলী হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য লাভলী বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী অনিক আহমেদ প্রধান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী রহিম হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাতেন।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক মো. পানাউল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিরন বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল বেপারী, মো. মিঠুন, মো. হারুন, প্রবাসী জামাল হোসেন ও মো. রানা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুছাপুর ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. মাসুদ, সাধারণ সম্পাদক মো. বিল্লাল ও সমাজসেবক মো. মাসুম।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও স্থানীয়রা।