নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

প্রি-পেইড মিটার বাতিল সহ ৫ দফা দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র পথসভা ও লিফটলেট বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৬, ১৬ আগস্ট ২০২৬

প্রি-পেইড মিটার বাতিল সহ ৫ দফা দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র পথসভা ও লিফটলেট বিতরণ

মরণফাঁদ প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবি সহ ৫ দফা দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার, মিশনপাড়া মোড় ও খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই কর্মসূচী পালন করা হয়। 

দাবিগুলো হলো- 

মরণফাঁদ প্রি-পেইড মিটার স্থাপন বাতিল করা

নারায়ণগঞ্জকে ‘বি’ শ্রেণির জেলা থেকে ‘বিশেষ’ শ্রেণির জেলায় উন্নীত করা 

মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণ করা

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নারায়ণগঞ্জের রেলষ্টেশন পর্যন্ত জরুরী ভিত্তিতে উড়াল রেলপথ নির্মাণ করা এবং বিদ্যমান নারায়ণগঞ্জ রেলষ্টেশন প্রান্ত থেকে চাষাড়া পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তর করা,

ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ দু’টি প্রয়োজনীয় সংস্কার পূর্বক আধুনিক সুবিধা সম্বলিত দু’টি পর্যটন কেন্দ্র বির্নিমান এবং কদম রসূল সেতু দ্রুত বাস্তবায়ন করা।

সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু’র সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি কুতুব উদ্দিন আহাম্মদ, হাজী রমজানুল রশীদ, হাজী লোকমান আহম্মেদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, সহ সম্পাদক পপি রাণী সরকার, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন,  কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ। 

বক্তাগণ মরণফাঁদ প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা সহ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জের ভূক্তভোগী সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে উল্লেখ করেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন