শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৩৮, ১৯ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর ৪ নং ওয়ার্ডের হাউজিং ও ওয়াপদা বউবাজার এলাকার আটি মজুমদার খাল খনন কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সারাদেশের ন্যায় খাল পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বুধবার (১৯ আগস্ট) ঐতিহ্যবাহী এই খালটি উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন হাউজিং অ্যাডহক কমিটির সভাপতি ফরিদ মাস্টার, সাধারণ সম্পাদক জালালউদ্দিন সহ কমিটির সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন হীরা, বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান, মো. আলাউদ্দিন, জহুরুল ইসলাম,
৪ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, সদস্য আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের কৃষি বিষয়ক সম্পাদক সাব্বির মোল্লা, থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী আবুল হোসেন আবির, ছাত্রদল নেতা সম্রাট আকবর, কবি আরেফিন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলম হীরা এবং ৪ নম্বর ওয়ার্ড পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সহসভাপতি ডা. সিরাজুল হক প্রমুখ।