নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুইটি সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৯, ১৭ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুইটি সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ এলাকার ১ নম্বর ওয়ার্ডে দুটি সাবমারসিবল পাম্প উদ্বোধন করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ‎সোমবার (১৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা এবং বাতান পাড়া ফাজিল মাদ্রাসা জামে মসজিদে এই পাম্প দুইটির উদ্বোধন করা হয়। 

উদ্বোধনের পর পাম্প দুইটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ায় এগুলো ‎স্থানীয় বাসিন্দাদের পানি সরবরাহ ও দৈনন্দিন পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের দাবি। 
‎
‎উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন