নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫১, ২৭ আগস্ট ২০২৬

ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব চাষাঢ়ার আন নূর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মজলুম জননেতা মওলানা মঈনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে মওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও জীবন দর্শনই মানবজাতির জন্য একমাত্র শান্তির পথ। ব্যক্তি, সমাজ ও পেশাগত জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ ছাড়া প্রকৃত সাফল্য ও নৈতিক মুক্তি সম্ভব নয়।

ডিপ্লোমা প্রকৌশলীসহ সকল পেশাজীবীকে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও ইসলাম নির্দেশিত নৈতিক মূল্যবোধ বজায় রেখে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

উক্ত আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন