নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

গৃহবধুকে গলা কেটে হত্যা করে ‘৯৯৯’ এ ফোন দিলেন স্বামী.......

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৫৭, ১৩ অক্টোবর ২০২৬

গৃহবধুকে গলা কেটে হত্যা করে ‘৯৯৯’ এ ফোন দিলেন স্বামী.......

বন্দরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামের এক গৃহবধূকে গলা কেটে ও ওড়না পেঁচিয়ে হত্যার করেছে স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮)। হত্যার পর অভিযুক্ত স্বামী নিজেই ৯৯৯-এ ফোন করে ডিউটি অফিসারকে বিষয়টি জানান।

পরে পুলিশ অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরের দিকে বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎‎নিহত সুফিয়া আক্তার নিশি বন্দর উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে এবং পুতুল বেগমের কন্যা। গ্রেপ্তার স্বামী আব্দুল মান্নান ওরফে মনির রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বারুইপাড়া (৪নং ওয়ার্ড) এলাকার শফিকুল ইসলাম বাবুল ও আদরি খাতুনের ছেলে।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত অনুমান ৪ টার দিকে স্বামী আব্দুল মান্নানের পরকীয়া প্রেমের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে রাতের দিকে স্ত্রীর ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে মনির ধারালো ছুরি দিয়ে তার গলার ওপর আঘাত করে। এরপর ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তার নিশ্চিত মৃত্যু ঘটায়।

‎‎হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই ৯৯৯-এ ফোন করে ডিউটি অফিসারকে বিষয়টি জানান। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বন্দর থানার ডিউটি অফিসার তাৎক্ষণিকভাবে কিলো ডিউটিরত এসআই নূর হোসেনকে বিষয়টি অবহিত করেন।

পরে এসআই নূর হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে গ্রেপ্তার করেন।

‎‎পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।  

‎‎এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন