নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ডেমরায়  শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:১০, ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ডেমরায়  শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেমরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর সকাল ১১টায় ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত আলহাজ্ব রশীদ আহমদের সভাপতিত্বে এবং আরবী প্রভাষক মাওলানা মোস্তাকিম বিল্লাহের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার 
ইসয়ান হুদা চৌধুরী, উপপরিচালক, বিআরটি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের টিআই মুনির আহমদ।
সভায় শিক্ষার্থীদের মধ্যে সড়কে চলাচলের নিয়মকানুন, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের ট্রাফিক সংকেত মেনে চলা, ফুটপাত ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার এবং যানবাহনে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

আলোচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন খান বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

ট্রাফিক আইন অমান্য, বেপরোয়া গাড়ি চালানো এবং অসতর্কভাবে রাস্তা পারাপারের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা রোধে চালক, যাত্রী, পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আইন মেনে চলা এবং অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়।

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন