শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৩:৩১, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৮, ২১ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।
এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার রাতে শহরের আমলাপাড়া পূজামণ্ডপ, টানবাজার সাহাপাড়া পূজামণ্ডপ, উকিলপাড়া হোসিয়ারি পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ, মাহবুব উল্লাহ তপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগরের সভাপতি বিষ্ণুপদক সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন,১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল বাবু, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, নারায়ণগঞ্জ সদর থানা তাঁতীদলের সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মো. মাহবুবসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।