নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

গভীর রাত পর্যন্ত প্রতিমা বিসর্জন তদারকি করলেন যুবদল নেতা সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:১২, ২২ অক্টোবর ২০২৬

গভীর রাত পর্যন্ত প্রতিমা বিসর্জন তদারকি করলেন যুবদল নেতা সজল

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সন্ধ্যা থেকে গভীর রাত সাড়ে ৩টা পর্যন্ত বিসর্জন ঘাটে অবস্থান করে তদারকি করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। 
‎
‎এসময় প্রতিমা বিসর্জন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে ছিলেন।
‎
‎বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। হিন্দু সম্প্রদায়ের প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা দায়িত্ব পালন করেন।
‎
‎এদিকে, শহরের ৫ নম্বর ঘাটে প্রতিমা বিসর্জনের মঞ্চে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মনিরুল ইসলাম সজল। 
‎
‎এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন স্থানের পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। রাত সাড়ে ৩টার দিকে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ হলে নেতাকর্মীদের নিয়ে ঘাট ত্যাগ করেন তিনি।
‎
‎এ বিষয়ে মনিরুল ইসলাম সজল বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।”
‎
‎তিনি আরও বলেন, “সেই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে আমরা তাদের পাশে ছিলাম।”
‎
‎তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের শুরু থেকেই মহানগর যুবদলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে পাহারায় ছিলেন। তিনিও ব্যক্তিগতভাবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।
‎
‎তিনি আরও বলেন, “বিএনপি সরকারের প্রথম বছরে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। এতেই প্রমাণ হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।”
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন