শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাত্র কেজি প্রতি ২৫ টাকা খরচ করেই জালানী তেল আবিস্কার করে তাক লাগিয়ে দিয়েছেন তরুন বিজ্ঞানী শরিফুর ইসলাম নিবিড়।
তিনি বলেন, আমার আবিস্কৃত জালানী তেল ব্যবহার করলে আমদানী ব্যয় কমবে। রাষ্ট্রর লাখ লাখ ডলার বেঁচে যাবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাসদাইর স্কাই চিকেন রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
দেশের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসনে তরুণ বিজ্ঞানী মোঃ শরিফুল ইসলাম নিবিরের উদ্ভাবনী জ্বালানি সাশ্রয়ী চুলা ও ২৫ টাকা কেজি খরচে জ্বালানি তৈল তৈরি করেছেন। যাহা তিনি গনমাধ্যমকর্মীদের প্রদর্শন করে দেখান।
শরিফুল ইসলাম আরো বলেন, তিনি সাগরের ঢেউ থেকে নিরবিচ্ছিন স্বল্প খরচে দেশের কল্যানে বিদ্যুৎ তৈরি করে দিতে সক্ষম। তার আবিস্কৃত জালানী তেল বর্তমানে শিল্পপ্রতিষ্ঠানের বয়লার, মোটর সাইকেল ও চুলার কাজে ব্যবহৃত হচ্ছে।
সরকারের সহযোগিতা পেলে দেশের কল্যানে তিনি তার উদ্ভাবনী জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে পারবেন। এসময় গবেষক এর সাথে উপস্থিত ছিলেন বিশতং রিচার্জ সেন্টারের সহযোগী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ডালিম ও মাহবুবুর রহমান জয় চৌধুরী প্রমূখ।