শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:২০, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২২, ৩১ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন মানবিক মানুষ হতে হলে তোমাকে প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে নিজেকে দূরে রাখতে হবে।
মনে রাখবে, মাদক শুধু তোমাকে নয় পরিবার ও সমাজকে ধ্বংস করে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার সস্তাপুর কমর আলী হাই স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরণ ও র্ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় ইউএনও আরও বলেন. যারা পড়াশোনা করেছো নিয়মিতভাবে রুটিন মাফিক সময় নিয়ে পড়ালেখা করবে তবেই কৃতকার্য হতে পারবে। মনে রাখবে পড়াশোনা না করলে কোন পরীক্ষায় উত্তীন হতে পারবে না।
পরে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার সুরাইয়া আশরাফী, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী ইয়াসিন আরাফাত প্রমুখ।