নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে নবীন বরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৪, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৫, ৫ অক্টোবর ২০২৬

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে নবীন বরণ

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে, হাতেখড়ি (প্রাক-প্রাথমিক প্রস্তুুতি) ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

সোমবার সকালে স্কুল প্রঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। হাতেখড়ি ( প্রাক-প্রাথমিক প্রস্তুুতি )ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন নবীন বরণ অনুষ্ঠান।

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের অর্গানাইজিং কমিটির সদস্য নাসির প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দরা।

এসময় নতুন হাতেখড়ি ( প্রাক-প্রাথমিক প্রস্তুুতি )  ছাত্র-ছাত্রীদের চকলেট ও ফুলের তোড়া দিয়ে স্কুলে প্রবেশ করানো হয়।

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল বলেন, দ্বিতীয় বছরের মতো  হাতেখড়ি ( প্রাক-প্রাথমিক প্রস্তুুতি ) শিক্ষার্থীদের  জন্য নবীন বরণ অনুষ্ঠানটি ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অতিথিরা শিশুদেরকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ইহকাল ও পরকালের কল্যাণের আহবান  জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন