শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ ৫ আসেনের সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, আমি বিশ্বাস করি সকল শিক্ষার্থীই মেধাসম্পন্ন। শিক্ষার্থীদের আন্দোলনের পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে এসেছি।
তাই শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়ছে, শিক্ষকদের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে। কলেজের এই আইসিটি ল্যাবকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ হয়ে উঠতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের চাহিদা তৈরি করতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) সকালে তথ্য প্রযুক্তি সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ কলেজে আইসিটি ল্যাব ও আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ফিতা কেটে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কলেজের গভনিং বডি সাভাপতি এড. নবী হোসেনের সভাপত্বিতে আরিফ মিহিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ডা. রফিকুল ইসলাম খান, নারায়ণগঞ্জ কলেজের সদস্য আমিনুর রহমান মিঠু, রহিমা শরীফ মায়া, শিক্ষক প্রতিনিধি মাহমুদা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
এসময় শিক্ষার্থীদের মাস্টার্স প্রোগ্রাম চালুল দাবি জানালে সংসদ সদস্য এড. আবুল কালাম জানান, আগামী দুই বছরে কলেজের ফলাফল বিশ্লেষণ করে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয় অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়ও উদ্ধোধনী অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বই পড়া প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিতায় বিজয়দের মাজে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ কলেজের বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধনী টুর্নামেন্টে হিসাববিজ্ঞানেএ ও বি দল মার্কেটিং বিভাগ , ডিগ্রি বিভাগ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির মানবিক , বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার মোট ১০ টি দল অংশ নিচ্ছে।