শিরোনাম:
পজেটিব নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৫, ১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন “ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুল এন্ড কলেজে এ কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাইদুর রহমান।
এসময় মামুন মাহমুদ বলেন, পরিবেশের জন্য সবচাইতে উপকারি এবং উপযোগি হলো গাছ। এই গাছ আমাদেরকে নানান ভাবে উপকৃত করে, শুধু অক্সিজেন আমরা নেই এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সে গুলো গাছ শোষণ করে নেয়, আর গাছ যে অক্সিজেন গুলো ছাড়ে সেগুলো আমরা নেই। তাই আমাদের উচিৎ আমরা যারা অক্সিজেন গ্রহণ করি প্রত্যাকের অন্তত একটি করে গাছ লাগিয়ে অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করা ।
এআড়াও জেলা পরিষদের সচিব রামানন্দ পাল বিএনপি, নেতা মাজারুল হক ময়ূর, শিক্ষক চন্দন কুমার গুহ এসময়ে বক্তব্য রাখেন।
এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, বিএনপি নেতা ইকবাল হোসেন প্রমূখ।