নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

দেওভোগে বিষ্ফোরণে স্বামীর পর স্ত্রী মৃত্যু দিদারের আর্থিক সহায়তা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৩, ২০ অক্টোবর ২০২৬

দেওভোগে বিষ্ফোরণে স্বামীর পর স্ত্রী মৃত্যু দিদারের আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের দেওভোগ আখড়ার মোড় জিউস পুকুরপাড় এলাকায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয় একই পরিবারের তিনজন। ১১ অক্টোবর ভোরে আহত হওয়ার পর স্বামী মনা আচার্য (৬০) মারা যান। এক সপ্তাহে জীবনের সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় আজ গতকাল মঙ্গলবার মারা গেলেন স্ত্রী শিখা রানী।

শোকাহত পরিবারকে শান্তনা দিতে ছুটে যান ১৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা দিদার খন্দকার। এ সময় তিনি মনা আচার্য সৎকারে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে শিখা রানী সৎকারেও পরিবারকে আর্থিক সহায়তা করেন দিদার খন্দকার।

তিনি বলেন, গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে একটি পরিবারের স্বামী স্ত্রী মৃত্যু হল। এই ঘটনায় কয়েকজন আহত হলেও তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। স্বজন হারানো আমি বুঝি। শারদীয় দূর্গোৎসব চলমানে একটি পরিবারের এমন মৃত্যু সংবাদে শান্তনা দেয়ার ভাষা নেই।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়ার মোড় জিউস পুকুরপাড় এলাকায় একটি ভবনে গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে নারী-পুরুষসহ ছয়জন দগ্ধ হন।

তারা হলেন, তিনতলা ভবনের তৃতীয় তলার বাসিন্দা স্বামী মনা আচার্য (৬০) ও স্ত্রী শিখা রানী (৫৫), মনার মা আশা রানী (১০০) স্থানীয় চিকিৎসায় সুস্থ হয়ে ফিরে আসেন।

বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় পাশের একটি বাড়ির বাসিন্দা পুষ্পিতা (১০), ঘরনীতাই (৬) ও নিপা (৩৫) আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন