নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে হঠাৎ ভূমি প্রতিমন্ত্রী : কেউ নেই, অফিস তালাবদ্ধ

প্রকাশ: ১১:০৭, ৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:২৭, ৪ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে হঠাৎ ভূমি প্রতিমন্ত্রী : কেউ নেই, অফিস তালাবদ্ধ

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করছেন ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।  বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান। উপস্থিত হয়ে তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে। 

প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। এরপর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনও অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন