নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে থানায় অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় প্রবাসী পরিবার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩২, ৪ মার্চ ২০২৬

বন্দরে থানায় অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় প্রবাসী পরিবার

বন্দরে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে  প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেও  চরম নিরাপত্তাহীনতায় রয়েছে  সৌদি প্রবাসীর ভুক্তভোগী  পরিবার। এদিকে অভিযোগ প্রত্যাহার করতে প্রাননাশের হুমকিসহ নানা ভাবে হয়রানি বেড়েই চলছে বলে দাবি করেছে প্রবাসীর মা ভুক্তভোগী নারী মাসুদা বেগম।

দুষ্কৃতিকারীদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য মাসুদা বেগম বাদী হয়ে সম্প্রতি জেলা পুলিশ সুপার ও গত মঙ্গলবার দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে তিনি একই এলাকার জীবন (পিতা: জলিল), বজলু (পিতা: মো. রফিক) ও শাহিন (পিতা: গিয়াস উদ্দিন)সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে অভিযুক্ত করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তার ছেলে মাসুদ (২৯) বর্তমানে সৌদি আরব প্রবাসী। পরিচিতির সূত্রে জীবন ও বজলুর আত্মীয়দের সৌদি আরবে কাজের ব্যবস্থা করে দেন তিনি। সেখানে গিয়ে কাজ পছন্দ না হওয়ায় তারা মাসুদের সঙ্গে বিরোধে জড়ান। এর জের ধরে দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের গত প্রায় ১০ মাস ধরে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

প্রবাসীর মা মাসুদা বেগম জানান , অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। সম্প্রতি তারা বাড়ির আশপাশে ঘোরাফেরা, অশালীন মন্তব্য এবং অভিযোগ  তুলে নিতে চাপ দিচ্ছে। এমনকি অভিযোগ প্রত্যাহার না করলে হত্যার পর লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, একরামপুর এলাকার রানা, রনি, আরাফাত, মুক্তার, মেরাজুল, ইমনসহ ১০/১২জন যাত্রীকে প্রবাসে পাঠিয়েছি। তারা সকলেই খুবই ভাল আছে। অথচ জীবন নামে এই ব্যক্তি অকারনে অভিযোগ করে প্রবাসী পরিবারের  জীবন বিষিয়ে তুলে এখন নানাভাবে অতিরিক্ত সুবিধা আদায়ের জন্য হুমকি দিয়ে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, নিরাপত্তাহীনতার কারণে তার মেয়ে দুই মাস আগে অন্যত্র ভাড়া বাসায় চলে যেতে বাধ্য হয়েছেন। বাড়ি বিক্রির উদ্যোগ নিলেও অভিযুক্তরা ক্রেতাদের ভয়ভীতি দেখিয়ে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন