শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৫০, ৬ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে পিস্তল-গুলিসহ মো. ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, পরিদর্শক সেলিম, পরিদর্শক আরিফ ও পরিদর্শক পারভেজ। গ্রেপ্তারকৃত মো. ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা হবে।
তিনি আরও জানান, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।