নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৭, ৬ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

অসচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল  পাঁচ কেজি করে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ মিজমিজি বাতানপাড়া এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অসচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ আলম চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে এ চাল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সমাজ সেবক সাইফুল ইসলাম জাহাঙ্গীর, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক শাকিলা ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আজমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরোজা আক্তার কোষাধ্যক্ষ  মাকসুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন