নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১২, ৯ মার্চ ২০২৬

আড়াইহাজারে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

আড়াইহাজারে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায়  আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশের কলাবাগান থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।  এলাকার একটি কলাবাগানের ভেতরে সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি লম্বা আকৃতির ব্যাগের সন্ধান পাওয়া যায়।

তল্লাশি করে ব্যাগটির ভেতরে দুটি পাইপগান, একটি গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে জব্দতালিকা প্রস্তুত করে এসব আলামত উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম কারা সেখানে রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।ৃ

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন