শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৮:৫৩, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৫৫, ১০ মার্চ ২০২৬
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রানা (২৭), মো. গোলজার (৫৫), মোছা. নাছিমা (৩৩), মো. মোশারফ হোসেন (৫১), মো. শরীফ (৩৮), মো. সবুজ গাজী (৩৮), মো. হাসান (৩৪), আবু কালাম (৫০), মো. এরশাদ আলী (৩০), মো. রাজু (৩২), মো. আজাদ হোসেন (৩৫), মো. সাকিব (২৪)।
এসময় মদক কারবারিদের দেহ তল্লাসি করে তাদের হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেলেই উদ্ধারকৃত আলামতসহ আসামিদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।