নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ঝুটের গোডাউনে আগুন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১০:১৬, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৭, ১৩ মার্চ ২০২৬

বন্দরে ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের বন্দরে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বন্দর উপজেলার নাসিকের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় জসীমউদ্দিনে মালিকানাধীন একটি ঝুট গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পুলিশের মোবাইল টিমের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন