নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরের জামিয়া কাওমিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মান কাজের পরিদর্শন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩১, ১৪ মার্চ ২০২৬

বন্দরের জামিয়া কাওমিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মান কাজের পরিদর্শন

বন্দরের ঐতিহ্যবাহী শাহীমসজিদ জামিয়া কাওমিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মান কাজের পরিদর্শন করেছেন শাহীমসজিদ পঞ্চায়েত কমিটি নেতৃবৃন্দ। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় উল্লেখিত মাদ্রাসা নির্মান কাজের পরিদর্শন করেন তারা।

নির্মান কাজ পরিদর্শন কালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব হান্নান সরকার বলেন,মসজিদ মাদরাসা আল্লাহর ঘর। আমাদের আখেরাতের কল্যানের জন্য মসজিদ মাদরাসার উন্নয়ন কাজের জন্য মেহনত করতে হবে।

ঐতিহ্যবাহী শাহীমসজিদ জামিয়া কওমিয়া মাদরাসার নতুন ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। কোআন শিক্ষা ও মাদরাসা শিক্ষায় শতশত কোরআনের পাখি এই মাদরাসা থেকে বের হয়ে গৌরব বয়ে আনবে।

পরিদর্শন কালে ওই সময় উপস্থিত ছিলেন শাহীমসজিদ পঞ্চায়েত কমিটি সাধারণ সম্পাদক বদিউজ্জামান,  বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সমাজ সেবক বাবু কন্ট্রাকটার, হাফেজ মোহাম্মদ, দ্বীন মোহাম্মদসহ পঞ্চায়েত কমিটি নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন