নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জাসাস মানবকল্যাণে কাজ করছে, আগামীতেও শক্তিশালী ভূমিকা রাখবে : সানি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৩, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:১৩, ১৪ মার্চ ২০২৬

জাসাস মানবকল্যাণে কাজ করছে, আগামীতেও শক্তিশালী ভূমিকা রাখবে : সানি

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফতুল্লা থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ফতুল্লা থানার আলীগঞ্জ হাই স্কুল অডিটোরিয়ামে  এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো প্রকাশক ও সম্পাদক আনিসুল ইসলাম সানি।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, জাসাস মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত রেখে
মানবকল্যাণে শক্তিশালী ভূমিকা রাখবে।

তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসের চেতনাকে ধারণ করে সমাজে ন্যায়, সত্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মানুষের মাঝে সচেতনতা ও ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ আজও এ দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর দেশপ্রেম, সততা ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। তিনি মহান আল্লাহর কাছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

আনিসুল ইসলাম সানি তার বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন। তিনি বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার দেশের মানুষের মাঝে নতুন আশা সৃষ্টি করেছে। তাঁর নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা জাসাসের সভাপতি ডা. এম এ লতিফ তুষার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে লালন করার একটি প্ল্যাটফর্ম। তিনি সংগঠনের
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং জাসাসের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হারুনুর রশীদ খান মুকুল এবং ফতুল্লা থানা জাসাসের নেতা আনোয়ার
হোসেন সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীরা।

বিশেষ অতিথি ছিলেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা জাসাসের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সহ-সভাপতি হাজী রিপন দপ্তরী, এড. মশিউর রহমান শাহিন, এড. নজরুল ইসলাম মাসুম, এড. মোঃ মহসিন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব তোফাজ্জ হোসেন তাপু, মোঃ সামসুল হক, তারাবো পৌর জাসাসের সভাপতি  রনি, ফতুল্লা থানা বিএনপি সাবেক আহবায়ক কমিটির সদস্য আবু মুসা বখতিয়ার সোহাগ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাগফুরুল ইসলাম পাপন, কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুরাদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন শওকত, ফতুল্লা থানা সহ- সভাপতি ফজলুল হক পলাশ, রকিবুল হাসান রকি, কাশীপুর ইউনিয়নের সাধারন সম্পাদক রহিম হোসাইন বাবুল, কুতুবপুর ইউনিয়নের সিঃসহসভাপতি শাহজামাল খান, সাধারণ সম্পাদক ডিএম লিটন, শ্রমিক নেতা আসাদুজ্জামান, মোঃ শুক্কুর মজুমদার, মহিলা জাসাস নেত্রী তাসলিমা দেওয়ান, মাকসুদা বেগম, রত্না মারিয়া, রিয়া খান, সদর থানার সভাপতি কবির শিকদার, সাধারণ সম্পাদক রহিম সরদার, কুতুবপুর ইউনিয়ন৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ হান্নান, সাধারণ সম্পাদক মোঃ মাজেদ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা জাসাসের সদস্য হাজী নূরুল ইসলাম মেম্বার, উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন ফতুল্লা থানা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফল নেতৃত্ব কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন