শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৪:১০, ১৫ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় বাবু নামে এক ব্যবসায়ীকে মারধর করে রক্তাক্ত জখম করেছে আজহার নামে এক চাঁদাবাজ৷
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী চিকিৎসা শেষে আজাহারকে অভিযুক্ত করে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
অভিযুক্ত আজাহার উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ব্যবসায়ী বাবু আরও বলেন, প্রতিদিনের মতো আমি মহাসড়কের উপরে কিছু কাঁচা তরকারি নিয়ে বসি।
এখানে ১০০ টাকা করে প্রতিদিন বাধ্যতামূলক চাঁদা দিতে হয়।
আজ আজহার নামে এক যুবক জোরপূর্বক আমার কাছ থেকে ১০০ টাকা আদায় করতে আসলে আমি অপারগতা দেখালে সে তার হাতের মোবাইল দিয়ে এলোপাথাড়ি আমার মাথার উপর আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।
আমি প্রাথমিকভাবে চিকিৎসা সেরে পরিবারের লোকজনকে বিষয়টি অবগতি করলে তারা থানায় অভিযোগের জন্য আমাকে অনুমতি দেয়।
এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে চাঁদাবাজ আজহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।