নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৯, ১৫ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ

সোনারগাঁ উপজেলা দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সকাল ১০টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় হাজী আনোয়ারা মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় দেড় শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল ও পাউডার দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সম্বলিত ফুড প্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ এবং উপজেলা দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সাহ আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোক্তার হোসেন, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম এবং মোগরাপাড়া ইউনিয়ন জামায়াত নেতা বেলায়াত হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন