নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৮, ১৬ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে পথচারী ও ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।
 
সোমবার (১৬ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে গিয়ে শিমরাইল ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হয়ে ঘুরে ঘুরে প্রায় তিন শতাধিক পথচারী ও ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে ইফতারের খাবার তুলে দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি। পরে বিভিন্ন স্থানে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোহাম্মদ রিয়াজুল হাসান রিনাজের সাথে নেতাকর্মীদের নিয়ে খাবার বিতরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোহাম্মদ রিয়াজুল হাসান রিনাজের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা মাসুদ খাঁন, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ প্রীতম, যুবদল কর্মী মো: তানিম, মো: কনক, মো: রোমান, মো: ফরিদ, মো: সেলিম, মো: রতন, মো: রুবেল ও রাকিব প্রমুখ।
 
এসময় সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোহাম্মদ রিয়াজুল হাসান রিনাজ বলেন, আমাদের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে রোজার দিনগুলোতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সে লক্ষ্যে সিয়াম সাধনার পবিত্র এই মাসে ছিন্নমূল মানুষের জন্য এই ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন