শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৩, ১৬ মার্চ ২০২৬
সন্ত্রাসী হামলায় জুয়েল (৩৫) নামে এক চা দোকানী জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা দোকান থেকে নগদ ৩৫ হাজার টাকা ও ১টি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত চা দোকানী জুয়েল বন্দর উপজেলার বালিয়াগাও এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত চা দোকানী জুয়েল বাদী হয়ে হামলাকারি প্রিন্স ও তার ভাই প্রান্ত নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে। এর আগে সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলা পরিষদ গেইট সংলগ্ন চায়ের দোকানে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় বন্দর উপজেলার আলীনগর কোবা মসজিদ সংলগ্ন হাজী মনির মিয়ার বাড়ি ভাড়াটিয়া আলম মিয়ার ছেলে প্রিন্স ও ভাই প্রান্ত নেশাগ্রস্থ অবস্থায় জুয়েলের দোকানে এসে বাকিতে সদাই চায়।
ওই সময় চা দোকানী বাকিতে সদাই দিতে রাজি না হওয়ায় এ ঘটনায় প্রিন্স ও প্রান্ত ক্ষিপ্ত হয়ে দোকানে সন্ত্রাসী হামলায় চালিয়ে রক্তাক্ত জখম করে উল্লেখিত নগদ টাকা ও স্মার্ট মোবাইল ফোন যার মূল্য ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।