নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মাদরাসার শিশু শিক্ষার্থীদের সাথে মিঠুর ইফতার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৭, ১৬ মার্চ ২০২৬

মাদরাসার শিশু শিক্ষার্থীদের সাথে মিঠুর ইফতার

মাদরাসায় পড়ুয়া শিশু শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। 

সোমবার (১৬ মার্চ) বিকালে ফতুল্লা থানাধীন পূর্ব লামাপাড়া এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় মিঠু বলেন, প্রতি বছর আমি আমার প্রাণপ্রিয় নেতা জাকির খানের নির্দেশে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চটার্মিনালে ছিন্নমূলদের সাথে ইফতার করি। কিন্তু এ বছর নানা সমস্যার কারণে ওই অনুষ্ঠানটি করা হয়। তাই মাদরাসার শিশু শিক্ষার্থীদের সাথে ইফতারের আয়োজন।

আসলে বলতে পারেন, দুধের স্বাধ গোলে মিটানোর মত অবস্থা। তো যাইহোক, আজকে এ কোমলমতি শিশুদের সাথে ইফতার করে খুবই আনন্দ লাগছে। ওই কিচির মিচির শব্দ যেন এ হৃদয়টাকে শীতল করে তোলেছে। আপনারা দোয়া করবেন, আমি যেন আমার নেতা জাকির খানের নির্দেশে এমনিভাবে সারাটি জীবন কোমলমতি ও অসহায় মানুষে পাশে থাকতে পারি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী মোঃ সজীব, মানিক দাস, সুজল রয়, মোঃ ইমাম, মোঃ তোবারক, মোঃ ওমর ফারুক, মোঃ সাগর প্রমূখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন