শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৮, ১৭ মার্চ ২০২৬
বন্দরে ব্যবসায়ী ইয়াছিন আরাফাতকে কুপিয়ে নগদ টাকা ও ১টি আইফোনসহ ২টি মোবাইসেট ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওমর ফারুক (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ওই সময় ছিনতাইকৃত নগদ টাকা ও উল্লেখিত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে জনতা।
আটককৃত ছিনতাইকারী ওমর ফারুক বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেনগরস্থ বাড়ৈপাড়া এলাকার পারভেজ খানের ছেলে। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী ইয়াছিন আরাফাত বাদী হয়ে আটককৃত ছিনতাইকারী ওমর ফারুকসহ অজ্ঞাত নামা ২/১ জনকে আসামী করে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪(৩)২৬। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীকে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী ব্রীজে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত সোমবার রাত পৌনে ৯টায় ব্যবসায়ী ইয়াছিন আরাফাত তার নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে সাবদী পার্কে যাওয়ার পথে রাত ৯টা ৫ মিনিটে বন্দর থানার সাবদী ব্রীজের সামনে আসলে কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিত ভাবে ছিনতাই করার উদ্দেশ্য ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ী ইয়াছিন আরাফাতকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে নগদ ২ হাজার ১৮০ টাকা ও ১টি আইফোন ১৪ প্রো যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা ও ১টি ভিভো মোবাইল সেট যার মূল্য ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে ব্যবসায়ী চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকৃত মালামালসহ উল্লেখিত ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করে।