নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ করলেন রাকিব

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৬, ১৮ মার্চ ২০২৬

বন্দরে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ করলেন রাকিব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বন্দরের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।  ‎‎বুধবার (১৮ মার্চ) বিকেল চারটায় বন্দর সোনাকান্দায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

‎‎অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশনেতা তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। 

‎পাশাপাশি তিনি আশ্বাস দেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডের এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে সবসময় থাকবে। যদি কোনো অসহায় পরিবার তাদের ছেলেমেয়ে টাকার অভাবে লেখাপড়া ও চিকিৎসা সেবা করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সহযোগিতা করবে। আমাদের রাজনীতি হলো জনগণের জন্য সুতরাং আমরা জনগণের পাশে আছি এবং থাকব। 

‎‎ঈদ উপহার সামগ্রী বিতরণকালে আরও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক, সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, পারভেজ খান, কামরুল হাসান রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ,মাহফুজুর রহমান ফয়সাল, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেলিম, যুবদল নেতা ইমরান কাউসার, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন