নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

অসহায় ও দুস্থ মানুষের মাঝে মামুন মাহমুদের ঈদ উপহার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫২, ১৮ মার্চ ২০২৬

অসহায় ও দুস্থ মানুষের মাঝে মামুন মাহমুদের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন