নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

৩নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল ও ছাত্রদলের দোয়া ও ইফতার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৭, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫৮, ১৮ মার্চ ২০২৬

৩নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল ও  ছাত্রদলের দোয়া ও ইফতার

সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ডে  যুবদল ও ছাত্রদলের  উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার ১৮ মার্চ বাদ আছর ৩ নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় ইফতার ও দোয়ায় আয়োজন করা হয়। 
 
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে নাসিক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথাী তানভীর রহমান রাব্বি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা যুবদল ও ছাত্রদল সমাজ উন্নয়ন এলাকা থেকে মাদক সন্ত্রাস নির্মুলে সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি।
 
আমি আশাবাদী যদি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নাসিক ৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের মুল‍্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আমি এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো। 
 
উক্ত ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মরহুম গাজী মোখলেছুর রহমানের সুযোগ‍্য সন্তান তানভীর রহমান রাব্বি, যুবদল নেতা হাবিবুর রহমান সহ স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন