নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৭, ১৯ মার্চ ২০২৬

জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

 সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ফিতরা ও ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টার'।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ যোহর জৈনপুর গ্রামে ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টার কার্যালয়ে সদস্যদের নিজস্ব ফিতরা নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ওহীর পথ ইসলামিক দাওয়াহ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই ও চিনি। 

এ সময় উপস্থিত ছিলেন ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়েখ ইছহাক বিন ইবরাহীম, সম্মানিত সভাপতি জনাব তৌহিদুল ইসলাম (মিন্টু), জৈনপুর দারুন ওহী একাডেমি (সালাফি মাদ্রাসার) সভাপতি ও জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারের স্থায়ী কমিটির সদস্য জহিরুল ইসলাম ও ওহীর পথ ইসলামিক দাওয়াহ সেন্টারের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ এবং স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন