নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৫, ১৯ মার্চ ২০২৬

মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ৫০০ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের  ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

এসময় ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম। তিনি বলেন দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি নিয়ে আসে। অথচ এই খুশির দিনেও দেখা যায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ না খেয়ে অনাহারে অর্ধাহারে থাকেন।

আপনারা লক্ষ করে দেখবেন রেলস্টেশন, লঞ্চঘাট, বাস টার্মিনাল সহ শহরের নিম্ন শ্রেণির মানুষেরা কিভাবে ঈদের দিন কাটাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যেতো তাহলে কুরআনের আইন বাস্তবায়ন করে প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পৌছে দেওয়া হতো। 

এসময় বিশেষ অতিথির বক্তব্যপ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন দেশে কুরআনের আইন বাস্তবায়ন হলে, সঠিক যাকাত ব্যবস্থা চালু থাকলে দেশে আর কোন গরিব লোক খুঁজে পাওয়া যেতোনা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদ সদস্য মো জাকির হোসাইন প্রমূখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন