নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৯, ১৯ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

সোনারগাঁও পৌরসভায় ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ১৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আলোর পথ সমাজকল্যাণ সংস্থা’।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার নয়ামাটি গ্রামে সংস্থার সদস্যদের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, পোলাও চাল, সেমাই, চিনি, ভোজ্যতেল ও গুঁড়া দুধ।
 
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও সমাজসেবক মেহেদী হাসান, উপদেষ্টা আসাদুল ইসলাম (সেক্রেটারি, সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াত), সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ দুলাল, মো. সৌরভ, মোহাম্মদ সাগরসহ স্থানীয় ব্যক্তিরা।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নাসির উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত ও তার অর্থ পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন