শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৮, ১৯ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে “বিকশিত নারী সংঘ”। সংগঠনটির চেয়ারম্যান ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সৈয়দা তৌফিকা শাহেদ এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।
জানা গেছে, ২৭ রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৯ রমজান পর্যন্ত টানা তিন দিনব্যাপী চলবে। ইতোমধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে আরও অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় ঈদ সামগ্রী বিতরণ করেন বিকশিত নারী সংঘের চেয়ারম্যান সৈয়দা তৌফিকা সাহেদ রিনা। তিনি বলেন,
“পবিত্র ঈদুল ফিতর আমাদের আনন্দের উৎসব। কিন্তু সমাজের অনেক মানুষ আছে যারা আর্থিক কষ্টের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে তারাও পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।
বিকশিত নারী সংঘ সবসময় মানবিক কাজে বিশ্বাস করে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ সমানভাবে সম্মান ও সহানুভূতি পাক। আজকের এই সামান্য উদ্যোগ হয়তো তাদের জন্য বড় সহায়তা না হলেও, এটি ভালোবাসা ও সহমর্মিতার একটি প্রতীক।
আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা যদি এগিয়ে আসেন, তাহলে কোনো মানুষই অভুক্ত বা কষ্টে থাকবে না। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যেতে চাই এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়াতে চাই, ইনশাআল্লাহ।”
বিতরণ কার্যক্রমে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।